ব্রেকিং নিউজ:-.......
কচুয়া থানার,চাঁদপুর জেলায় হাড়িচাইল গ্রামে এক ভয়াবহ ঘঠনা:-একটি কুকুর বিভিন্ন স্থানে ৬ জন কে আহত করে ।তাদেরকে ঘঠনাস্থল থেকে সরাসরি কচুয়া মেডিকেল হসপিটালে ভতি করা হয়েছে।



এ ক্ষেত্রে এলাকা বাসি সবাই একত্রিত হয়ে কুকুর্টির উপর আক্রমন করেন এবং কুকুরটি ঘঠনাস্থলে মারা যায়।সবাই কুকুর হতে সাবধান।


এই দিকি    

       মিয়ারবাজারে রাত ৩ঘটিকায়  ৩টি দোকান পুড়ে চাই।ধারনা করা হচ্ছে আগুন লাগার কারন কারেন্টের কারন।


দীর্ঘ একটা বিরতি। সেই এশিয়া কাপে ঘরের মাঠে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তো আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যেই নেই। সুতরাং, দীর্ঘ সময় বলা চলেই। অবশেষে সেই দীর্ঘ অবসরের পালা শেষ হতে চললো। ২৫ সেপ্টেম্বর থেকেই মাঠে গড়াচ্ছে ক্রিকেট। মাশরাফিদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগে আফগানদের বিপক্ষেই লড়তে হবে ওয়ানডে সিরিজে।
আফগানিস্তান সিরিজকে গুরুত্বপূর্ণ বললেন তামিম ইকবালও। তিনি বলেন, ‘আমরা এখন শুধু আফগানিস্তান সিরিজের দিকেই মনযোগ দিচ্ছি। তাদের বিপক্ষে এই তিনটি ম্যাচ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজের ফলাফলই বলে দেবে, আগামী ৬-৭ মাসে আসলে আমরা কেমন করবো। এই সিরিজ থেকেই আমাদেরকে একটা ছন্দে থাকতে হবে। ইংল্যান্ড সিরিজ কিংবা এর পরবর্তী সিরিজগুলোতে ভালো খেলার জন্য এই ম্যাচটিতে অবশ্যই আমাদের ভালো করতে হবে।’
সর্বশেষ চারবার ইংল্যান্ডের মুখোমুখি হয়ে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপে টানা দু’বার জিতেছে বাংলাদেশ। তামিম বিশ্বাস করেন, জয়ের এই রেকর্ড পূণরাবৃত্তি হবে। তিনি বলেন, ‘আমরা এই সিরিজে খেলতে নামবো জয়ের লক্ষ্যেই। আমরা আগেও প্রমাণ করেছি যে, ইংল্যান্ডকে হারানোর যোগ্যতা রাখি।’
২১ সেপ্টেম্বর ঢাকা আসার কথা রয়েছে আফগানিস্তানের। এরপর ২৫ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ অক্টোবর।

জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে স্মার্টকার্ড পাবেন যেভাবে

দেশে প্রথমবারের মত  প্রায় ১ কোটি নাগরিককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে ২০১৪ ও ২০১৫ সালের ভোটাররা স্মার্টকার্ড পাবেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, শিগগিরই স্মার্টকার্ড বিতরণের কাজ শুরু হবে। ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস্থা সংবলিত এই স্মার্টকার্ড সহজেই কেউ নকল করতে পারবে না। এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ২০ ধরনের নাগরিক সেবা।

এগুলোর মধ্যে রয়েছে - আয়করদাতা শনাক্তকরণ নম্বর, ড্রাইভিং ও ট্রেড লাইসেন্স, পাসপোর্ট ও সরকারি সহায়তা-ভাতা প্রাপ্তি এবং বিমানবন্দরে ই-গেটের মাধ্যমে আগমন ও বহির্গমন প্রভৃতি। ১০ বছর মেয়াদি এই স্মার্টকার্ড পাবেন জাতীয় পরিচয়পত্রধারী প্রায় ১০ কোটি ভোটার।

এদিকে স্মার্টকার্ড গ্রহণের সময় নাগরিকদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিতে হবে। এজন্য প্রতিটি এলাকায় ক্যাম্প স্থাপন করে কার্ড বিতরণ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে। রাজধানীর ভোটারদের স্মার্টকার্ড দেওয়ার জন্য ৭৫টি ক্যাম্প করা হবে।

সহজ ডিজাইন







সুন্দর ত্বক হলো সৌন্দর্যের পূর্বশর্ত। তাই ত্বকের সৌন্দর্য ধরে রাখর জন্য ফেসিয়ালের গুরুত্ব অপরিসীম। ফেসিয়াল শুধু ত্বককে সজীব করে তোলে না, বরং ত্বক করে আরো সুন্দর। তবে স্টিম ফেসিয়াল ত্বকের জন্য খুবই উপকারী। কেননা উত্তপ্ত বাষ্প লোমকূপের মুখকে প্রসারিত করে। ফলে ধূলো ময়লা ও অবাঞ্ছিত তৈলাক্ত পদার্থ আটকে থাকা সব ময়লা পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বক অনেক পরিষ্কার থাকে। আমরা বেশিরভাগই ত্বকের সজীবতা ধরে রাখার জন্য অবশ্য পার্লারে ফেসিয়াল করে থাকি। কিন্তু যারা সময়ের অভাবে পার্লারে যেতেই পারেন না, তারাও বাসায় বসেই স্বল্প সময়ে সারতে পারেন ফেসিয়ালের কাজ। এক্ষেত্রে জেনে নিন ত্বক পরিষ্কারের একটি সহজ উপায়।
 
Steam Facial Tips
Steam Facial Tips
 
ত্বকের সৌন্দর্যে Steam Facial – Fashion Tips
-মাথার চুল পিছন দিকে আঁচড়ে বেঁধে ফেলুন।
-একটা বড় গামলায় অর্ধেকটা ফুটন্ত গরম পানি নিন।
-একটা বড় তোয়ালে পিঠের দিক থেকে মাথার উপরে টেনে গামলা ঢেকে দিন যাতে বাষ্প বেরিয়ে যেতে না পারে। অনেকটা তাবুর মত করে তোয়ালে দিয়ে ঝুঁকে পড়া মাথা সমেত গামলা ঢেকে দিন।
-চোখ দুটো বন্ধ করুন।
-মাঝে মাঝে তোয়ালে সরিয়ে শ্বাস নিবেন। চামুচ দিয়ে মাঝে মাঝে পানি নাড়িয়ে দিলে বেশি করে বাষ্প উঠতে থাকবে। ১০ মিনিট ভাপ নিন।
-পানিতে আপনি ইচ্ছে করলে বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান মিশাতে পারেন। যেমন- ২টি লেবুর রস অথবা খোসা, ২ চামুচ থেঁতো মৌরি।
-ভাপ নেওয়া শেষ হলে ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিন। তোয়ালে দিয়ে মুছে নিন।
-সব শেষে ময়েশ্চারাইজার ক্রিম মেখে নিন। গামলার বদলে বেসিনের ফুটো বন্ধ করে করতে পারেন।
ত্বকের যত্নে নিয়মিত বাসায় বসে স্টিম ফেসিয়াল করুন। কেননা গরম পানির ভাপ মুখে নিলে তা ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করবে। ফলে ত্বক সজীব থাকার পাশাপাশি হয়ে উঠবে আরও সুন্দর।

Method Doing a Full Steam Facial

  1. Bring a small pot of water to a boil. You only need a few cups of water to do a proper steam. …
  2. Wash your face. …
  3. Pour the water into a bowl. …
  4. Add herbs or essential oils. …
  5. Hold your face over the steaming water. …
  6. Smooth a mask over your face. …
  7. Use a toner to close your pores. …
  8. Moisturize your face.
বাড়ি ফিরে ঠান্ডা পানির ঝাপটায় মুখ ধুয়ে নিন
গরমের সঙ্গী
* গরমে বাইরে যখন বের হবেন তখন ব্যাগে এক বোতল পানি রাখুন।
* ঠান্ডা পানির জন্য থার্মোফ্ল্যাস্ক রাখুন। ওরস্যালাইনও গুলিয়ে রেখে দিতে পারেন।
* ছাতা বা ক্যাপ রাখুন।
* পাতলা কাপড়ের রুমাল ও ভেজা টিস্যু।
* বডি স্প্রে
গরমটা এখন অসহনীয়ই বটে। এখন উপায় কী? গ্রীষ্মকে তো আর এ মুহূর্তেই বিদায় করা যাচ্ছে না। এমন গরম থাকবে আরও বেশ কিছুদিন। আবহাওয়ার পূর্বাভাসও তাই বলছে। প্রচণ্ড গরমে সবকিছুই বিরক্তিকর। গায়ের কাপড় ঘামে ভিজে জবজবে হয়ে যায়। চুল হয় আঠালো। মুখে ব্রণ দেখা দেয়। আর এসবের মধ্যে হাজির হয় নানা অসুখ-বিসুখ। তাই গরমে জীবনযাপন কেমন হলে আরাম পাবেন জানালেন বিশেষজ্ঞরা।
পোশাকে আরাম – দেখে আসুন  

গরমে সুতি কাপড়ের জুড়ি নেই। মেয়েরা যেকোনো হালকা রঙের সুতি কাপড় পরতে পারেন। ফুলেল, চেক বা বলপ্রিন্টের কাপড় খুব চলছে এখন। গজ কাপড় কিনে ঢিলেঢালা কামিজ বা কুর্তা বানিয়ে নিতে পারেন। আর এখন এমনিতেও একটু ঢিলেঢালা পোশাকের চল চলছে। ডিজাইনার লিপি খন্দকারের মতে, এ সময় ভারী কাজের পোশাক এড়িয়ে চলা উচিত। বাদ দিন ‘শকিং’ বা গাঢ় রং। পালাজ্জো, পাটিয়ালি কিংবা ধুতি পায়জামা এ সময় আরাম দেবে। গেঞ্জি কাপড়ের টপ গরমের জন্য ভালো। তিনি বলেন, ‘সুতি শাড়ির সঙ্গে একটু বৈচিত্র্যময় ব্লাউজ বেছে নিলে তা দুপুরের দাওয়াতে অনায়াসে পরা যাবে। রাতের জমকালো অনুষ্ঠানে হাজির হতে পারেন রেশম বা একেবারে পাতলা কাতান শাড়ি পরে। গরমে অনুষঙ্গও খুব হালকা-পাতলা হওয়া চাই।’ এবার আসা যাক ছেলেদের কথায়। নিত্যদিনের জন্য টি-শার্ট অথবা ফতুয়া স্বস্তি দেবে। দাওয়াতে একেবারে মিহি সুতি কাপড়ের পাঞ্জাবিতে আরাম পাবেন। খুব বেশি আনুষ্ঠানিক অনুষ্ঠান না হলে পাঞ্জাবি মানিয়ে যাবে সবখানেই।

পানি, ডাব শরীরের পানিশূন্যতা রোধ করে। মডেল: ওশিন ও বাপ্পাগরমেও সতেজএই সময়ে ত্বকের যে সমস্যাটি বেশি দেখা যায় তা হলো রোদে পুড়ে যাওয়া বা সানবার্ন। বাইরে যাওয়ার ২০ মিনিট আগে মুখ ও গলায় সানস্ক্রিন মেখে নিতে হবে। এরপর সামান্য পাউডার মুখে লাগিয়ে নিলে মুখ আর তেলতেলে দেখাবে না। রোদে বের হলে ছেলেমেয়ে সবারই এসপিএফ (সান প্রোটেকশন ফ্যাক্টর) ১৫ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। তবে তৈলাক্ত ত্বকে এটি ব্যবহারে ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে রোদ থেকে ত্বক বাঁচাতে ছাতা ব্যবহার করুন। ছেলেরা ক্যাপ পরে বের হোন। বাইরে থেকে এসে টমেটোর রস বা তরমুজের রস মুখে ঘষলে রোদে পোড়া ভাব দূর হয়। এই পরামর্শগুলো দিয়েছেন আয়ুর্বেদ রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। তিনি বরফের বাক্সে তরমুজের রস ভরে তা ঠান্ডায় জমিয়ে রাখার বুদ্ধি দিলেন। বাইরে থেকে এসে মুখ ধুয়েই এটি মুখে ঘষা যাবে। ভালো ক্লেনজারের কাজও করবে এটি। সব সময় ত্বক পরিষ্কার রাখতে হবে। একটু পরপর মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। ঘেমে গেলে ত্বকের লোমকূপ খুলে যায়, এতে সহজেই ময়লা আটকে গিয়ে ব্রণ দেখা দেয়। তৈলাক্ত ভাব ও ব্রণ থেকে বাঁচতে এ সময় ত্বকের তেল নিয়ন্ত্রণ করে এমন সব প্রসাধনী ব্যবহার করুন।
গরমে চুল প্রতিদিন শ্যাম্পু করতে হবে। তেল দিয়ে এক ঘণ্টার মধ্যে ধুয়ে ফেলতে পারলে ভালো। ঘেমে, ময়লা জমে অনেক সময় মাথার ত্বকে গোটার মতো দেখা দেয়। ত্বক ভালো রাখতে এ সময় সপ্তাহে কয়েক দিন নিমপাতাসহ সেদ্ধ পানি দিয়ে গোসল করতে পারেন। গোসল শেষ করার আগে চার-পাঁচ মগ নিমপাতা সেদ্ধ পানি গোসলের পানিতে মিশিয়ে নিলেই চলবে।

সাজসজ্জাগ্রীষ্মের এই প্রচণ্ড গরমে কেমন মেকআপ হওয়া উচিত? প্রশ্ন করা হয়েছিল মেকআপশিল্পী বাপন রহমানের কাছে। রোজকার জন্য কাজল, মাসকারা, ম্যাট লিপস্টিক আর কমপ্যাক্ট পাউডারে কাজ সেরে ফেলতে বললেন তিনি। জানিয়েছেন, এই সময় পানিরোধক সব প্রসাধনী ব্যবহার করা উচিত। লিপস্টিক, আইশ্যাডো সবকিছু ম্যাট ও হালকা রঙের হতে হবে। মেকআপের আগে ত্বকের ধরন জেনে নিন। ত্বক বুঝে প্রসাধনী বাছাই করুন।
মুখে পাউডার লাগানোর আগে মুখ ধুয়ে নিন। এবার এক টুকরা বরফ পুরো মুখ আর গলায় ঘষে নিন। এতে লোমকূপ বন্ধ হয়ে যাবে, ঘাম কম হবে। এবার একটি তুলার বলে অ্যাসট্রিজেন্ট  Astringent ভিজিয়ে মুখে-ঘাড়ে বুলিয়ে নিতে পারেন। এটি তেল নিয়ন্ত্রণ করে। এরপর ম্যাট ফাউন্ডেশন বা কমপ্যাক্ট পাউডার হালকা করে লাগিয়ে নিন। প্রয়োজন না হলে ফাউন্ডেশন দেওয়ার দরকার নেই। এ সময় মেকআপের জন্য মিনারেল কমপ্যাক্ট পাউডার ভালো কাজ দেবে। চুল উঁচু করে বেঁধে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে।

আহ্‌ আইসক্রিম!গরমে খাবারদাবাররান্নাবিদ সিতারা ফিরদৌস বলেন, ‘দৈনন্দিন জীবনযাত্রায় খাবার খাওয়ার প্রতি সচেতন হলে সব সময় সুস্থ থাকা যায়।’ এই সময় কোন খাবারগুলো খাওয়া ঠিক, কোনগুলো ঠিক নয়, তা জানতে হবে। প্রচুর পরিমাণে পানি ও পানিজাতীয় খাবার খেতে হবে। টাটকা শরবত, ডাব, শসা, মাঠা, বাঙ্গি, লাচ্ছি, পুদিনাযুক্ত খাবার পেট ঠান্ডা রাখবে। পেট ঠান্ডা রাখবে বেলের শরবতও। আখের শরবত জোগাড় করতে না পারলে আখের গুড় গুলিয়ে শরবত পান করতে পারেন। সবজির মধ্যে ঝিঙে, ধুন্দল, লাউ, উচ্ছে, পাটশাক, শজনে ডাঁটা বেশি পরিমাণে খাবেন। গরু, খাসি খেলে গরমে অস্থির লাগে। শিং, মাগুর, শোল মাছ ও মুরগি খেতে পারেন। রান্নায় কম মসলা দিন। ভাজাপোড়া খাওয়া বাদ দিন। দই-চিড়া, কর্ন ফ্লেকস বা ওটস খেতে পারেন। বাইরে থেকে এসেই ঠান্ডা কিছু খেয়ে বসবেন না। বিশ্রাম না নিয়ে ঠান্ডা খাবার খেলে সর্দি লেগে যাবে। আইস টি বা কোল্ড কফিতেও আরাম পাবেন।
গরমে যেভাবে সুস্থ থাকবেন
দরকার না হলে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। রোদে বের হলে অবশ্যই ছাতা, টুপি, গা ঢাকার জন্য পাতলা কাপড় সঙ্গে রাখতে বলেন তিনি। সূর্যের তাপ সরাসরি ত্বকে না লাগালে ভালো। দীর্ঘক্ষণ রোদে বা গরমে না থাকার চেষ্টা করতে হবে। এ সময় শরীর প্রচুর ঘামে। তাই শরীর থেকে পানি ও সোডিয়াম বের হয়ে যায়। এই ঘাটতি পূরণ করতে রোজ ৩ থেকে ৪ লিটার পানি পান করতে হবে। পানি ও শরবতে লবণ মিশিয়ে খাওয়া যেতে পারে। পানিতে স্যালাইন বা গ্লুকোজ মিশিয়ে নিতে পারলে ভালো। তবে ডায়াবেটিসের রোগীরা গ্লুকোজ আর সাধারণ স্যালাইন অবশ্যই এড়িয়ে যাবেন। পানিবাহিত রোগের প্রকোপ এ সময় অনেক বেড়ে যায়। রাস্তার ধারের পানীয় একেবারেই পান করা যাবে না। বিশুদ্ধ পানি খেতে হবে। বডি স্প্রে সরাসরি ত্বকে না লাগিয়ে পোশাকের ওপর লাগানো ভালো। ডিওডরেন্টের বিকল্প হিসেবে ফিটকিরি ব্যবহার করা যেতে পারে। অস্বস্তি বোধ হলে ঠান্ডা পানি দিয়ে দিনে দুবার গোসল করুন।
মুখে বা নিশ্বাসের দুর্গন্ধ বা হ্যালিটোসিস (Halitosis) একটি বিব্রতকর সমস্যা। এ থেকে রেহাই পাওয়ার জন্য কী কী করতে হবে, জেনে নিন:
eliminate-halitosis
১. বাজারে অনেক ধরনের মাউথ ওয়াশ পাওয়া যায়। তবে অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ ব্যবহার করা উচিত নয়। এটা মুখগহ্বরকে শুষ্ক করে তোলে এবং এতে ব্যাকটেরিয়া বেশি জন্মায়। বরং প্রাকৃতিক মাউথওয়াশ হালকা গরম লবণ মেশানো পানি দিয়ে কুলিকুচি করতে পারেন।
২. সজীব নিশ্বাসের জন্য দাঁত ব্রাশ করার সময় টুথব্রাশে যোগ করা যেতে পারে কয়েক ফোঁটা চা পাতার তেল অথবা পুদিনার তেল।
৩. যাঁরা মুখের দুর্গন্ধে ভুগছেন, প্রতিবার খাওয়ার পর ভালোভাবে কুলকুচি করুন। তাহলে মুখের ভেতরে জমে থাকা খাবারের কণাগুলো বেরিয়ে যাবে।
৪. বেশির ভাগ মানুষ শুধু তাঁদের দাঁত পরিষ্কার করেন, কিন্তু জিব পরিষ্কার করেন না। কিন্তু সেটাও জরুরি।
৫. যাঁদের মুখগহ্বর বেশি শুষ্ক, তাঁরা মুখের দুর্গন্ধের সমস্যায় বেশি ভোগেন। এ ক্ষেত্রে অল্প অল্প করে বারবার প্রচুর পানি পান করতে হবে।
৬. ক্যাফেইন এবং অ্যালকোহলও মুখের শুষ্কতার জন্য দায়ী।
৭. নিকোটিন হচ্ছে সবচেয়ে বড় শত্রু। এটি দাঁত ও জিহ্বাতে জমে যায়। ধূমপান মুখের ভেতরটাকে বেশি শুষ্ক করে তোলে। এতে পর্যাপ্ত পরিমাণে লালাও তৈরি হতে পারে না।



                                              ভিডিও














save image


















Copyright © 2013 TheCrazy Boy'S